- This event has passed.
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
জানুয়ারি 1, 2025

শিক্ষা, ঐক্য ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ উপলক্ষে শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ এবং মোনাজাতের আয়োজন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
০১ জানুয়ারি ২০২৫, বুধবার